দিনাজপুরের বিরলে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে পণ্য বোঝাই ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের মো: আফজাল হোসেন বানার ছেলে মো: তৌহিদ (৯)।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে একই উপজেলার ধর্মপুর আগরবাগান নামক স্থানে বাইসাইকেল আরোহী শিশু তৌহিদকে ঢাকা মেট্রো-ট-১৬-৫৮৬৫ আফিয়া এন্টারপ্রাইজ নামক একটি পণ্য বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুনশিশু তৌহিদ ট্রাকের নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হলে ট্রাকের চালক শামীম হোসেন ও স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন






_medium_1788707819.jpg)
