ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৮ পিএম

খুলনায় কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ

খুলনায় কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ

খুলনা জেলার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকৃত মাংস আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে আদালতের নির্দেশে আনুষ্ঠানিকভাবে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। 

এর আগে শনিবার রাতে সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুন্দরবনের বোতলখালী খাল এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়।

বন বিভাগের সূত্র জানায়, শনিবার রাতে সুন্দরবনের নলিয়ান ফরেস্ট রেঞ্জ ও হড্ডা টহল ফাঁড়ির যৌথ অভিযানে বোতলখালী খাল এলাকা থেকে ১৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও পাচারে ব্যবহৃত একটি ডিঙ্গি নৌকা এবং হরিণের মাথা ও পা জব্দ করা হয়।

আরও পড়ুন

পরবর্তীতে আজ বিকেল ৪টায় আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাংস খুলনার কয়রা উপজেলা আদালত চত্বরে আইনানুগ প্রক্রিয়ায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

হড্ডা টহল ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানের বিষয়ে নলিয়ান স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার আল আমিন ইসলাম বাসসকে বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও অবৈধ পাচাররোধে বন বিভাগ সর্বদা তৎপর রয়েছে। বনের সম্পদ রক্ষা ও চোরাচালান বন্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ

নিউইয়র্কে সম্মাননায় ভূষিত মুন্নী

যেভাবে নার্স হিসেবে ক্যারিয়ার গড়বেন

ঢাবিতে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ১২৫ একর জমির সেচের ভরসা মাত্র একটি গভীর নলকূপ

রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি মিটার চুরি, ফেরত নিতে ৫ হাজার টাকা দাবি