রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি মিটার চুরি, ফেরত নিতে ৫ হাজার টাকা দাবি
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি বৈদ্যুতিক মিটার চুরি ঘটনা ঘটেছে। মিটার চোর চক্রটি চুরি করা একটি মিটারের বোর্ডে মোবাইল নম্বর লিখে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোর্দ্দ বেলাইচণ্ডী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙ্গার মিলের মিটার, ইমামগঞ্জ বাজারের মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশনের মিটার এবং তরিকুল ও মইনুলের দু’টি মিটার চুরি হয়।
ভুক্তভোগী মাহে আলম জানান, একই রাতে আমার এলাকার চারটি মিটার চুরি হয়েছে। মিটার চোরেরা আমার মিটার বোর্ড থেকে খুলে নেওয়ার পর সেই বোর্ডের গায়ে একটি মোবাইল নম্বর লিখে যায়। এবং মিটারটি ফেরত নিতে চাইলে ওই নম্বরে যোগাযোগ করতে বলে।
আরও পড়ুনপরবর্তীতে সেই নম্বরে কল দিলে মিটার ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করা হয়। এ বিষয়ে তারাগঞ্জ থানায় গতকাল শনিবার একটি অভিযোগ করেছি। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুহুল আমিন সরকার জানান, বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ পেয়েছি। মিটার চোর চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন







