বগুড়ায় সাগর হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার আসামি মোঃ ফিরোজ (৩০)কে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া এবং র্যাব-১১ নরসিংদি এর একটি যৌথ দল গতকাল শনিবার বেলা ২ টার দিকে নরসিংদী জেলার শিবপুর মডেল থানাধীন শিবপুর ইসলামিয়া জেনারেল (প্রাঃ) হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আসামি ফিরোজ (৩০)কে গ্রেফতার করে।
ধৃত ফিরোজ বগুড়া সদরের পাঁচবাড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ জুলাই রাত দুটার দিকে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে আতিকুর রহমান সাগরকে তার শ্বশুর সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামের বাড়ির গলিতে পথরোধ করে আসামিরা মারপিট করে।
এসময় সাগর প্রানের ভয়ে দৌড়ে পাশেই জাহিদুল ইসলামের বাড়ির ভিতরে গিয়ে বাচাও বলে চিৎকার করে। তখন সকল আসামিরা তার পিছু এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে চলে যায়।
আরও পড়ুনস্বজনরা সাগরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীসময়ে বগুড়া সদর থানায় সাগরের বাবা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ১৭ নম্বর আসামি ফিরোজ।
মন্তব্য করুন









