কর্মফল’-এ ভিন্ন এক দীপা
অভি মঈনুদ্দীন ঃ অভিনয় জীবনের এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসার এক অন্যরকম মায়াজালে আবদ্ধ হয়ে আছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তার অভিনয় জীবনের ক্যারিয়ারের ইউটার্নের এই সময়টাও বেশ গুরুত্বপূর্ণ তার কাছে। কারণ এই সময়ে তার কাছে অনেক স্ক্রিপ্ট আসছে। সেগুলো মন দিয়ে পড়ছেন আর এরপর সিদ্ধান্ত নিচ্ছেন কাজ করবেন কী করবেন না। অবশশ্য দীপা তার অভিনয় জীবনের শুরু থেকেই এমন। গল্প এবং চরিত্র ভালো হওয়াটা তার কাছে সবসময়ই জরুরী। আর এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে তিনি এতোটাই খ্যাতি লাভ করেছেন যে তাকে আরো একটু সতর্ক থাকতে হয় গল্প এবং চরিত্র নির্বাচনে।
এরইমধ্যে ‘কর্মফল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এই নাটকে প্রচলিত ঘরানার বাইরের একটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। তার সহশিল্পী হিসেবে আছেন আখম হাসান।
দীপা বলেন,‘ মহিন গল্পটা যেমন মন দিয়ে লিখে ঠিক তেমনি ভীষণ যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করে। যে কারণে তার নির্দেশনায় কাজ করতেও ভালোলাগে। কর্মফল নাটকটির গল্পটা জীবন ঘনিষ্ঠ গল্প। এতে আমি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
আরও পড়ুনএদিকে এরইমধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটকে কাজ শুরু করতে যাচ্ছেন দীপা। আজ রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এই ধারাবাহিকের শিল্পীদের নিয়ে একটি প্রেস কনফারেন্সও আছে। দীপা এই সময়ে এসে আলোচনার শীর্ষে চলে এসেছেন রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1788699060.jpg)
_medium_1788692107.jpg)
_medium_1788682387.jpg)




