ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২৯ পিএম

বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মোড়কবিধি লঙ্ঘন এবং খাবারে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ ও স্যাকারিন ব্যবহারের অপরাধে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম পালপাড়া এলাকার ‘তন্ময় ফুড প্রোডাক্টস’-কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সদর উপজেলার সাবগ্রামের পালপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত পণ্যের গায়ে যথাযথভাবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার করা হচ্ছিল না। বেকারি পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং কোনো ধরনের ঘোষণা ছাড়াই স্যাকারিন ব্যবহার করা হচ্ছিল।

আরও পড়ুন

অভিযানের সময় প্রতিষ্ঠানটির কতৃপক্ষ অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের উক্ত আর্থিক জরিমানা করা হয়। এছাড়া, অভিযানে জব্দ করা ১০ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং স্যাকারিন জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন র‌্যাব-১২, বগুড়া এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাটির দেয়াল ধসে শিশু নিহত

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জের তাড়াশে চোরাই মহিষ ও গরু উদ্ধার, আটক ২

১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

লেখাপড়া একজন শিক্ষার্থীকে বহুমুখী লক্ষ্য পূরণে সহায়তা করে : বগুড়ার জেলা প্রশাসক