বগুড়ার সান্তাহারে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এমডি বাঁধন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে বাঁধনকে হত্যা করে মরদেহ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) ৬ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা ইয়ার্ড কলোনি এলাকার একটি ছাতিমগাছের ডালে বাঁধনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে আদমদীঘি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত বাঁধন সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে। নিহতের মা সীমা বানু অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।’
আরও পড়ুনআদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন





_medium_1791470639.jpg)

_medium_1791447215.jpg)
_medium_1791443966.jpg)
