নোয়াখালীতে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
নোয়াখালীর সেনবাগে মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানার চৌপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হৃদয় সেনবাগ উপজেরার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।
আরও পড়ুনর্যাব জানায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট বিকালে শিশুটি বলাৎকারের শিকার হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকার একটি ভাড়াবাসা থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়।
মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1788685559.jpg)
_medium_1788679926.jpg)
_medium_1788679014.jpg)
_medium_1788678199.jpg)
_medium_1788674226.jpg)
_original_1788085296_original_1788258204_medium_1788690820.jpg)
_medium_1788681756.jpg)
_medium_1788682784.jpg)