ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৬ পিএম

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন-ওই গ্রামের শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) এবং তার শিশু কন্যা হৃদি দাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে চম্পা রাণী দাশ ও তার শিশু কন্যাকে ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, চম্পা রাণী দাশ অন্তঃসত্ত্বা ছিলেন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ সুজন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাহাল করে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিন মার্কিন রণতরী ও ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব

 সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা টাকা ফেরত পাচ্ছেন

দেশের বাজারে কমল সোনার দাম

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭