লাউতারো মার্তিনেজের জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় ইন্টারের
স্পোর্টস ডেস্ক : সান সিরোতে প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। কিন্তু বিরতির পর যেন বদলে গেল পুরো ম্যাচের চিত্র। মাত্র ৪০ মিনিটে হলো পাঁচ গোল, আর দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে নাপোলিকে হারিয়ে মাঠ ছাড়ল ইন্টার মিলান।
ইন্টারের এই নাটকীয় প্রত্যাবর্তনের নায়ক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। জোড়া গোল করে দলকে শুধু ম্যাচেই ফেরাননি, শেষ মুহূর্তে জয়সূচক গোলটিও এনে দিয়েছেন এই স্ট্রাইকার।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র পাল্টে যায়। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ইন্টারকে চাপে ফেলে দেয় নাপোলি। মাত্তেও পলিতানো ও রাসমুস হয়লুন্দের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে এরপর শুরু হয় ইন্টারের প্রত্যাবর্তন। ম্যাচের ৫৬ মিনিটে গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন লাউতারো। এরপর মার্কাস থুরাম হেড থেকে গোল করে সমতা ফেরান।
আরও পড়ুন২-২ সমতায় যখন ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা, তখনই আবার সামনে আসেন লাউতারো। ৯১তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। জয়সূচক গোলের পর লাউতারোর উদযাপনও কম আলোচনার জন্ম দেয়নি। বিজ্ঞাপনী বেষ্টনীর ওপর উঠে সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। পরে তার সঙ্গে যোগ দেন আক্রমণভাগের সতীর্থ মার্কাস থুরামও।
জোড়া গোলের পাশাপাশি ম্যাচটি লাউতারোর ব্যক্তিগত অর্জনের দিক থেকেও বিশেষ হয়ে থাকল। ইন্টারের হয়ে সিরি আ-তে তার গোলসংখ্যা এখন ১৩৪। ক্লাবটির লিগ ইতিহাসে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল বেনিতো লরেঞ্জি ও কিংবদন্তি গিউসেপ্পে মেয়াজ্জা। লরেঞ্জির ১৩৮ গোল থেকে এখন মাত্র চার গোল দূরে লাউতারো। আর মেয়াজ্জার ১৯৭ গোলের রেকর্ড পেরোতে অবশ্য আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
মন্তব্য করুন

_medium_1788684856.jpg)
_medium_1788684001.jpg)
_medium_1788682994.jpg)
_medium_1788680753.jpg)
_medium_1788679697.jpg)
_medium_1788671134.jpg)
_medium_1788679926.jpg)
_medium_1788684232.jpg)