ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২২ পিএম

ভারতে বিষাক্ত মদ পানে ৯ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদ পানে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ‘ভেজাল মদ’ পান করে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বেশ কয়েকজন গ্রামবাসী মদ পান করার পর অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। খবর : ইন্ডিয়া টুডে

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার কয়েকজন শনিবার রাতে মদ পান করে। এরপরই তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যাড। বিষাক্ত বা ভেজাল মদ পানকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো মদে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তে পুলিশ আক্রান্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। নিহতরা যে মদ পান করেছিল, সেটিও পরীক্ষা করা হবে। একই সঙ্গে মদগুলো কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় অবৈধভাবে তৈরি বা ভেজাল মদ সরবরাহের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না এবং এর পেছনে কোনো অবৈধ মদ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে প্রশাসন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিষাক্ত মদ পানে ৯ জনের মৃত্যু

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিন মার্কিন রণতরী ও ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব

 সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা টাকা ফেরত পাচ্ছেন

দেশের বাজারে কমল সোনার দাম