জমি নিয়ে বিরোধে আ’লীগ নেতার হয়রানির শিকার : বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত বিরোধের জেরে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতার হয়রানির শিকারের প্রতিকার চেয়ে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বগুড়া ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের মানিক মিয়া এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের পৈতৃক সূত্রে পারলক্ষ্মীপুর মৌজায় প্রাপ্ত ২৮ শতক জমি পূর্বপুরুষ থেকে তারা ভোগ-দখল করে আসছেন। কিন্তু চিকাশী ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন এবং সদস্য মহসিন আলী বিগত ২০১৯ সালের ১৮ জুন আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে লোকজন নিয়ে ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে বেআইনিভাবে ওই জমিতে থাকা ৫০টি ইউক্যালপ্টর গাছ কেটে নিয়ে যান, যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
আরও পড়ুনএসময় বাধা দিলে তাদেরকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও ক্ষতির ভয় দেখানো হয়। বর্তমানে আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেন একটি হত্যা মামলার আসামি। জামিন নিয়ে বেরিয়ে এসে আবারও তারা বিভিন্নভাবে তাদেরকে মিথ্যা অভিযোগের মামলার আসামি করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং ওই জমি দখলের চেষ্টা করছেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
মন্তব্য করুন








_medium_1788605841.jpg)