ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৭ পিএম

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি :  বগুড়া জেলার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিরাজুল হক খাঁন(৭০)নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পৌণে ৪ টার সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার মুরইল নামক বাসস্ট্যান্ডে। নিহত সিরাজুল হক খাঁন বগুড়া সদর উপজেলার কৈচড় গ্রামের মৃত রইচ উদ্দিন খানের ছেলে।

জানা গেছে, আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজুল হক কাহালু উপজেলার পাইকড় গ্রামে তার মেয়ের বাড়ি থেকে নিজ(ডায়াং রানার)মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দুপচাঁচীয়া থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক(ঢাকা,মেট্রো-ট,১৬-২৪৬৯)মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে কাহালু থানার পুলিশি হেফাজতে দেয়।

আরও পড়ুন

নিহত সিরাজুল হক খাঁনের জামাতা বগুড়া লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল ইসলাম মামুন জানান তার শ্বশুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি পদে চাকরি করেছেন এবং বর্তমানে তিনি অবসরে ছিলেন। অপরদিকে নিহত সিরাজুল হক খাঁনের মরদেহ কাহালু  থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। কাহালু থানার এসআই নুর মোহাম্মাদ দুর্ঘটনায় মৃত্যুর সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে বিক্রি হবে ১০ কোটি সবজির চারা

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১

জনতা ব্যাংক পিএলসি’র ৯০০তম বোর্ড সভা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’