চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মায় ডুবে সোহান আলী(১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে। সে ইউনিয়নের উত্তর উজিরপুর খাড়োগ্রাম সাত্তার মোড় এলাকার মো. সেলিমের ছেলে ও স্থানীয় হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির অদূরে পদ্মা নদীর ঘাটে সমবয়সীদের সাথে গোসলে নেমে ডুবে যায় সোহান। ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন







