হাম ও উপসর্গে আক্রান্ত ১১৫৪, মৃত্যু একজনের
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। আর হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৪০ জনের।
আরও পড়ুনএ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৫৬৭ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৫৩ জন। আর হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







