ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ১০:৪৫ পিএম

বগুড়ার সান্তাহারে ২ বেকারীর ১৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার সান্তাহারে ২ বেকারীর ১৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার উদ্যোগে গতকাল রোববার আদমদীঘি উপজেলার সান্তাহারে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সান্তাহারের প্রবাসীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, কালিযুক্ত পেপারে কেক তৈরী এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় সবুজ বেকারীকে ১৫ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ব্যবহার না করায় নিউ আজাদ বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

এসময় কালিযুক্ত পেপারে তৈরী ১০ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়। সহকারী পরিচালক মো: মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরো উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: কামাল হোসেন। অভিযান চলাকালে পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে ২ বেকারীর ১৮ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বাড়িতে হামলা ভাঙ্চুর, লুট আহত-৪ 

জয়পুরহাটের কচুরলতি কঢ়ুরলতি জিআই স্বীকৃতি পেলেও বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠেনি 

বগুড়ায় স্নিগ্ধা আবাসিক এলাকায় নকশা পরিবর্তনের অভিযোগ

বগুড়ার আদমদীঘি বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ আটক-১ 

আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার