বগুড়ার সান্তাহারে ২ বেকারীর ১৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার সান্তাহারে ২ বেকারীর ১৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার উদ্যোগে গতকাল রোববার আদমদীঘি উপজেলার সান্তাহারে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সান্তাহারের প্রবাসীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, কালিযুক্ত পেপারে কেক তৈরী এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় সবুজ বেকারীকে ১৫ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ব্যবহার না করায় নিউ আজাদ বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কালিযুক্ত পেপারে তৈরী ১০ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়। সহকারী পরিচালক মো: মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরো উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: কামাল হোসেন। অভিযান চলাকালে পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181873