আতিফ আসলামের সঙ্গে প্রথমবার ইয়ুমনা জায়েদি
বিনোদন ডেস্ক: দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কণ্ঠে নতুন করে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত তার স্টুডিও অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-এর অন্যতম আলোচিত গান ‘হুন ইশক মে’-এর দৃশ্যধারণের নতুন ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।
তবে গানটির চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে এর দৃশ্যচিত্রকে ঘিরে। কারণ, এই গানের দৃশ্যচিত্রে আতিফ আসলামের সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে দুই তারকার রসায়ন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির নতুন পোস্টার প্রকাশ করার পরই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। প্রকাশিত দৃশ্যের ঝলকে আতিফ ও ইয়ুমনাকে একটি দৃষ্টিনন্দন গাড়ির পাশে বেশ আকর্ষণীয় সাজে দেখা গেছে।
রোমান্টিক ও সুরেলা ঘরানার গানটিতে আতিফ ও ইয়ুমনার পর্দার রসায়ন বেশ উপভোগ করছেন দর্শক-শ্রোতারা। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া ইয়ুমনার সঙ্গে আতিফের এই প্রথম জুটি গানটির দৃশ্যচিত্রে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
হুন ইশক মে’ গানটি লিখেছেন ও সুর করেছেন রাজ রঞ্জোধ, আর এর চমৎকার সঙ্গীতায়োজন করেছেন শিরাজ উপ্পল। তারকাখচিত এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা সাইফ হাসান। দৃশ্যায়নে আতিফ ও ইয়ুমনার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মুস্তফা আফ্রিদিকে।
আরও পড়ুনদীর্ঘ ১৮ বছরের বিরতির পর পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম। সর্বশেষ ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল তার একক অ্যালবাম ‘মেরি কাহানি’। এরপর বিভিন্ন একক গান ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মাতালেও পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য ভক্তদের অপেক্ষা ছিল দীর্ঘদিনের।
অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন আতিফ। পাশাপাশি অ্যালবামের গানগুলোর দৃশ্যচিত্র প্রকাশের মধ্য দিয়ে আবারও সংগীতাঙ্গনের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই জনপ্রিয় শিল্পী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1788089364.jpg)

_medium_1788084811.jpg)
_medium_1788076543.jpg)
_medium_1788071960.jpg)

_medium_1788086498.jpg)
