ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০৫:১৪ পিএম

সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলায় এক দিনের ব্যবধানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুরই বয়স দুই বছর। পৃথক এ ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজ রোববার (৩০ আগস্ট) সকালে তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় মারিয়া (২)। সে ওই গ্রামের রিয়াজুল শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠান ও আঙিনায় খেলছিল মারিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে মারিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এর আগে শনিবার দুপুরে কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের তালুন্দিয়া গ্রামে পুকুর থেকে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সে একই এলাকার ইঞ্জিনিয়ার শাহজাহান কবিরের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরের পর থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিল। পরে বিকেলের দিকে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে 

১১ দলীয় ঐক্যের সংসদ অভিমুখে পদযাত্রা

হাম উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫১

ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই প্রবাসীসহ নিহত ৩

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং কাউকে গুম করতেও দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী