রাতের আঁধারে ১০ ঘোড়া জবাই, তিনটির মরদেহ পড়ে থাকায় চাঞ্চল্য
টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বর্ণীকিশোরী এলাকার ওই নির্জন পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে অন্য কোথাও থেকে ঘোড়াগুলো এনে সেখানে জবাই করা হয়।
দুর্বৃত্তরা সাতটি ঘোড়া জবাই করে মাংস নিয়ে যেতে সক্ষম হলেও ভোর হয়ে যাওয়ায় বাকি তিনটি ঘোড়ার মাংস নিতে পারেনি। পরে সকালে স্থানীয়রা ঘটনাস্থলে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন।
স্থানীয়দের ধারণা, নির্জন ও পরিত্যক্ত জায়গা হওয়ায় দুর্বৃত্তরা ঘোড়াগুলো জবাই করার জন্য স্থানটি বেছে নেয়। তবে কী উদ্দেশ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে এবং এগুলো কোথা থেকে আনা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দা মফিজ বলেন, ‘সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। এমন ঘটনায় আমরা আতঙ্কিত। বাজার থেকে গরুর মাংস কিনতেও মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ঘোড়াগুলো এনে এখানে জবাই করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788083803.jpg)
_medium_1788081489.jpg)
_medium_1788080809.jpg)
_medium_1788079312.jpg)
_original_1787730129_medium_1788078193.jpg)

_medium_1788072267.jpg)
_medium_1788073649.jpg)
_medium_1788083810.jpg)