মিনিস্টার শরৎ উৎসব অফারে ১৮,১২২ টাকা পর্যন্ত ছাড়
দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার এ চলছে ‘শরৎ উৎসব’ অফার। এই অফারের আওতায় মিনিস্টারের বিভিন্ন পণ্যে থাকছে সর্বোচ্চ ১৮,১২২ টাকা পর্যন্ত মূল্যছাড় এবং ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার। মিনিস্টার ফ্রিজ, টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয় করে ক্রেতারা উপভোগ করতে পারবেন বিশেষ এই মূল্যছাড় সুবিধা ও উপহার।
শরৎ উৎসব অফারে মিনিস্টার ফ্রিজে ১১,৬০৫ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়ের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় উপহার। এছাড়াও, সকল মডেলের Red Spider ফ্রিজে নিশ্চিত ৮,০০০ টাকা মূল্যছাড় দেওয়া হচ্ছে। সেই সঙ্গে MYONE ফ্রিজের বিভিন্ন মডেলেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট।
শরৎ উৎসব অফারে টেলিভিশনে ১৮,১২২ টাকা পর্যন্ত মূল্যছাড়। মিনিস্টার ৫৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র ৫৫,০০০ টাকা। এছাড়াও ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র ২১,৯০০ টাকা সাথে রয়েছে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার এবং ৪৩ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ৩৬,৯০০ টাকা সাথে রয়েছে ৩,০০০ টাকার ক্যাশ ভাউচার। পাশাপাশি অন্যান্য মডেলের টিভিতেও রয়েছে মূল্যছাড় ও ক্যাশ ভাউচার।
এই অফারে ক্রেতাগণ মিনিস্টার ২.৮ লিটার রাইস কুকার পাচ্ছেন মাত্র ১,৯৯০ টাকা সাথে থাকছে ৫০০ টাকার গিফট বক্স। এছাড়া মিনিস্টার ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও গ্রাইন্ডার পণ্যের উপরও রয়েছে আকর্ষণীয় উপহার।
মিনিস্টার শরৎ উৎসব অফারে পাশাপাশি চলমান গরমের কথা বিবেচনায় রেখে মিনিস্টার এসিতে চলছে ‘মাথা ঠান্ডা’ অফার। এ অফারে মাসিক কিস্তিতে মাত্র ৩,৯৯৯ টাকায় ১.৬ টন এবং ৪,৯৯৯ টাকায় ২ টন এসি কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি ১ টন, ১.৫ টন এবং ২ টন এসিতে নগদ ক্রয়ে রয়েছে বিশেষ মূল্যছাড় ও গিফট বক্স। এছাড়াও, মিনিস্টার শোরুমে পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ড Chigo এবং Skyworth এসি। ক্রেতাগণ বিশেষ ডিসকাউন্টে ১ টন Chigo AC মাত্র ৩৬,৫০০ টাকা। এছাড়াও ১ টন Skyworth AC মাত্র ৪২,০০০ টাকা সাথে থাকছে ৩,০০০ টাকার গিফট বক্স।
আরও পড়ুনএছাড়াও, এক্সচেঞ্জ অফারে পুরাতন এসি এক্সচেঞ্জ করে নতুন মিনিস্টার এসি ক্রয়ে রয়েছে ৪০% পর্যন্ত মূল্যছাড়।
এ প্রসঙ্গে মিনিস্টার মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার বলেন, ক্রেতাদের বর্তমান প্রয়োজন, পছন্দ ও ক্রয়ক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘শরৎ উৎসব’ অফারটি সাজানো হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে ক্রেতারা যেন তাদের প্রয়োজনীয় পণ্যটি আরও সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারেন, সে বিষয়টিকে আমরা বিশেষভাবে বিবেচনায় নিয়েছি। এ কারণেই বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি ক্যাশ ভাউচার, কিস্তি সুবিধা ও বিশেষ উপহারের সুযোগ রাখা হয়েছে।
আমরা বিশ্বাস করি, একজন ক্রেতার কাছে শুধু একটি পণ্য কেনাই গুরুত্বপূর্ণ নয়; বরং পণ্য নির্বাচন থেকে শুরু করে ক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই তার অভিজ্ঞতার অংশ। তাই প্রতিযোগিতামূলক মূল্যে বিশ্বমানের বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য সরবরাহের পাশাপাশি দ্রুত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার বিষয়েও মিনিস্টার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ‘শরৎ উৎসব’ অফারের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য আরও বেশি সুবিধা, সাশ্রয় এবং পছন্দের সুযোগ তৈরি করতে চাই। একই সঙ্গে এই আয়োজনের মধ্য দিয়ে ক্রেতাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা আশাবাদী।
মন্তব্য করুন







_medium_1788081489.jpg)
_medium_1788081299.jpg)
_medium_1788081036.jpg)