ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৭:৩৫ পিএম

সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসির সিলেট জোনে গ্রাহক সেবার মান বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করে টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে ‘বিজনেস রিভিউ অ্যান্ড রিকভারি স্ট্র্যাটেজি মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ সিলেটের একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এ সময় ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. তারিকুল ইসলাম খান, সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান এবং জোনের আওতাধীন শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। 

সভায় সিলেট জোনের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সম্পদের গুণগত মান, গ্রাহকসেবা এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান চ্যালেঞ্জ চিহ্নিত করে ব্যবসা ও ঋণ আদায় বাড়াতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
সভায় ড. মো. তৌহিদুল আলম খান বলেন, একদিকে ব্যবসা যেমন বৃদ্ধি করতে হবে তেমনি  সেবা ও সম্পদের গুণগত মানও  নিশ্চিত করতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই, নিয়মিত গ্রাহক তদারকি এবং সময়মতো ঋণ আদায়ের ওপর গুরুত্ব দিতে হবে। কোনো ঋণ যাতে অনিয়মিত বা খেলাপি হওয়ার পর্যায়ে না যায়, সে জন্য শাখা ও উপশাখা পর্যায়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, ঋণ আদায় শুধু রিকভারি বিভাগের দায়িত্ব নয়; এটি ব্যাংকের প্রত্যেক পর্যায়ের কর্মকর্তার সম্মিলিত দায়িত্ব। গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের ব্যবসায়িক পরিস্থিতি বুঝতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নতুন ব্যবসা অর্জনের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যাংকের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেন তিনি। তিনি শাখা ও উপশাখার ব্যবস্থাপকদের নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও গ্রাহককেন্দ্রিক ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত

এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাংলাদেশের স্থাপত্য শিল্পের উৎকর্ষ উদযাপনে “১২তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) ২০২৬”-এর যাত্রা শুরু

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারক চক্র ও ৩ ভূয়া ডিবি আটক

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পদে বদলি নিয়ে উত্তেজনা

নীলফামারীর সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার