ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০২:১২ পিএম

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা : ৩৩ হাজার দর্শক ফেরত পাচ্ছে টাকা

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা : ৩৩ হাজার দর্শক ফেরত পাচ্ছে টাকা

স্পোর্টস ডেস্ক : টাকা খরচ করে মেসিকে দেখতে গিয়েও না পারা সেই দর্শকদের জন্য এবার ভালো খবর দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার পর এবার ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ আয়োজন চরম বিশৃঙ্খলায় ভেস্তে যায়। মাঠে কর্মকর্তা ও অতিথিদের ভিড়ে মেসিকে ঠিকমতো দেখতে পারেননি দর্শকেরা। ক্ষুব্ধ দর্শকদের একাংশ ভাঙচুরেও জড়িয়ে পড়েন। মাত্র ২০ মিনিটের মতো স্টেডিয়ামে থাকার পরই মেসিকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। অনেক দর্শক ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ায় সেদিন থেকেই টিকিটের টাকা ফেরত চেয়ে আসছিলেন তারা।

ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার এক অনুষ্ঠানে ৩৩ হাজার দর্শকের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন শুভেন্দু। তিনি বলেন, মেসির বিপুল ভক্ত রয়েছে। তারা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারব।

আরও পড়ুন

এ ঘটনার জেরে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়েছিল। বরখাস্ত করা হয় বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে। তবে তখনই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। টানা ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। কারাগার থেকে বেরিয়েই তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শতদ্রু। তার অভিযোগ, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা নন, তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও পদস্থ প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি দায়ী ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা : ৩৩ হাজার দর্শক ফেরত পাচ্ছে টাকা

যুক্তরাষ্ট্রকে তেলের মালিকানা দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখার প্রতিশ্রুতি রদ্রিগেজের

ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে : অর্থমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

টপ এন্ড টি-টোয়েন্টিতে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

কোনো হুমকির কাছেই ইরান মাথা নত করবে না : পেজেশকিয়ান