ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৭:৫৪ পিএম

আইয়ুব বাচ্চুর নামে যুক্তরাষ্ট্রে ব্যান্ড গড়লেন এসআই টুটুল

আইয়ুব বাচ্চুর নামে যুক্তরাষ্ট্রে ব্যান্ড গড়লেন এসআই টুটুল

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল যুক্তরাষ্ট্রে নতুন একটি ব্যান্ড গঠন করেছেন। কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে চার সদস্যের এই ব্যান্ডের নাম রাখা হয়েছে ‘এবি কিং’।

দীর্ঘদিন ধরে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন টুটুল। সেখানেই এই ব্যান্ড পরিচালনা করবেন। এতে টুটুল রয়েছেন কি-বোর্ড ও ভয়েসে। অন্য সদস্যরা হলেন নাফিজ আল আমিন (ড্রামস ও ভয়েস), ইফতেখার ইফতি (লিড গিটার ও ভয়েস), আকাশ আহসান (বেইস ও ভয়েস)। এ ছাড়া ব্যান্ড ম্যানেজার হিসেবে থাকছেন ইশতিয়াক এ সিদ্দিকী।

গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘এবি কিং’। ব্যান্ডটি গঠনের প্রসঙ্গে এসআই টুটুল বলেন, ‘আমাদের সকলের ভেতরেই গুরুজির জন্য একটা আবেগের ঘর আছে। সেই ঘরটাই আমরা লালন করতে চাই। আমরা নিজেদের গান যেমন গাইব, তেমনি নতুন গান তৈরি হতে থাকবে। একই সঙ্গে আইয়ুব বাচ্চুসহ দেশের কিংবদন্তিদের গানও স্টেজে গাইব আমরা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যান্ডটি মূলত একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে শুধু কনসার্টই নয়, আরও কিছু ইভেন্টের উদ্যোগ নেব আমরা। এ কারণে এবি কিংয়ে আমাদের ব্যান্ড মেম্বার ছাড়াও একটি উপদেষ্টা প্যানেল থাকবে। সেই সদস্যদের নাম আমরা পরবর্তীতে প্রকাশ করব।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে পারফর্ম করার মধ্য দিয়ে ব্যান্ডটির পথচলা শুরু হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর হিউস্টরে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে একটি কনসার্টে গান পরিবেশন করবে ‘এবি কিং’। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যেও পর্যায়ক্রমে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এসআই টুটুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাগল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

আইয়ুব বাচ্চুর নামে যুক্তরাষ্ট্রে ব্যান্ড গড়লেন এসআই টুটুল

সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

আকর্ষণীয় অটো লোন সেবা প্রদানে ব্যাংক এশিয়া ও ডিএইচএস মোটরস্-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার

দেশ উন্নয়নের পথে হাঁটলে বিরোধী দল ম’ব শুরু করে : ছাত্রদল সহ-সভাপতি