নেপালের এই পরিস্থিতিতে ‘এই দৃশ্য দেখা যায় না’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।
নিজের ব্লগে শাহেনশাহ লেখেন, প্রকৃতির তাণ্ডবের সঙ্গে লড়াই করা অসম্ভব।
নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিকও রয়েছেন।
নেপালের এই পরিস্থিতিতে ‘এই দৃশ্য দেখা যায় না’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।
নিজের ব্লগে শাহেনশাহ লেখেন, প্রকৃতির তাণ্ডবের সঙ্গে লড়াই করা অসম্ভব।
আবেগঘন ওই পোস্টে অভিনেতা লেখেন, ‘বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে যে ধ্বংসস্তুপ তৈরি হয়েছে সেই দৃশ্যগুলো দেখা অসহনীয়।
আরও পড়ুনশুধু অমিতাভ বচ্চনই নয়, বলিউডের অনেক তারকারাই বন্যাকবলিত নেপালের জন্য উদ্বিগ্ন। নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফারহান আখতার, কঙ্গনা রানাউত, ভূমি পেড়নেকর, সোনু সুদ, মনীষা কৈরালা, সঞ্জয় দত্তসহ অনেকেই।
তারকাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি, প্রার্থনা ও সংহতির বার্তা দিয়েছেন। নেপালে আটকে পড়া পর্যটক ও তাদের পরিবারের জন্য হেল্পলাইন নম্বরও কেউ কেউ শেয়ার করেছেন।
মন্তব্য করুন