আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ভেন্যু পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ভেন্যু পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে ভেন্যু পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস।
তিনি জানান, আগামীকালের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, গত ১৮ বছরে বিএনপি একটি প্রতিষ্ঠিত মানবাধিকারসম্মত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আন্দোলন চালিয়ে এসেছে।
সাংবাদিকদের পেশাগত কাজে বাধার বিষয়ে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আপনাদের এক ঘণ্টা গেটের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে বিষয়টি জানতে পেরে আমি নিজে গিয়ে আপনাদের সঙ্গে করে নিয়ে এসেছি।এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি, আমার প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। কেন আপনাদের গাড়ি ঢুকতে দেওয়া হলো না এবং কারা এর জন্য দায়ী, তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে যেন কোনো আয়োজনে সাংবাদিকরা ন্যূনতম অসহযোগিতার শিকার না হন, তা নিশ্চিত করা হবে।
আরও পড়ুনতিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার কোনো গুম, খুন বা নির্যাতনে বিশ্বাস করে না।প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নির্যাতনের শিকার হয়েছেন, শারীরিক ও মানসিক নির্যাতনে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো প্রাণ হারিয়েছেন। দীর্ঘ নির্যাতনের শিকার হয়ে আমাদের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মৃত্যুবরণ করেছেন। তাই আমাদের সরকার কখনোই মানবাধিকার লঙ্ঘন সহ্য করবে না।
জুলাই আগস্টের আসামিদের জামিন না পাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা দুই হাজারের মতো নিরীহ ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, তারা জেলে থাকবে এটাই স্বাভাবিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের বিচার প্রক্রিয়া চলমান। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসার সুযোগ নেই, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতেই কাজ চলছে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সরকারিভাবে এদিবসটি পালন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিগত দেড় দশকের আন্দোলনে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে গুমের দিন শেষ। আমরা সেই ভয়াল কালো অধ্যায় পার করে ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।বলপূর্বক অন্তর্ধানের মতো মানবতাবিরোধী অপরাধ আর কোনো দিন বাংলাদেশে ঘটবে না। বিগত দিনে ঘটে যাওয়া প্রতিটি গুম ও অপরাধের বিচার করতে আমাদের সরকার সম্পূর্ণ দায়বদ্ধ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787999094.jpg)
_medium_1787998750.jpg)
_medium_1787996543.jpg)
_medium_1787994705.jpg)
_medium_1787991669.jpg)
_medium_1787994309.jpg)
_medium_1788000234.jpg)
_medium_1787999848.jpg)
_medium_1787985950.jpg)