গাজীপুরে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র থেকে শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে জাহিদ হাসান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ আগস্ট দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল।
আজ শনিবার (২৯ আগস্ট) সকালে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহা. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদ উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
আরও পড়ুননাজমুল জানান, শিশুটিকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন পরিবারের সদস্যরা। আজ সকাল ৮টার দিকে মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদে স্থানীয় বাসিন্দারা শিশুটির মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1787994085.jpg)
_medium_1787992489.jpg)

_medium_1787991270.jpg)
_medium_1787990038.jpg)
_medium_1787985950.jpg)
_medium_1787998102.jpg)
_medium_1787997453.jpg)