গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : পলাশবাড়ীর বিটিসি বাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. হানিফ খন্দকার (৩৯) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহিও গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বিটিসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ খন্দকার ১৫নং কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিটিসি বাজার এলাকায় হানিফ খন্দকার রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।
এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুনসেখানে হানিফ খন্দকারের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রংপুর মেডিকেল কলেজে পৌঁছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন






