ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৯:৪৭ পিএম

বগুড়ার রাস্তায় জমে থাকা নোংরা পানিতে ভোগান্তি নগরবাসীর

বগুড়া মহানগরে রাস্তায় জমে থাকা নোংরা পানিতে ভোগান্তি নগরবাসীর

স্টাফ রিপোর্টার : উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া। আর শহরের সাতমাথাকে কেন্দ্র করে আবর্তিত হয় যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য। সেই সাতমাথার অভিমুখে মফিজ পাগলার মোড়ে রাস্তায় বৃষ্টি ছাড়াই সবসময় জমে থাকছে পানি। ড্রেন উপচে মূল সড়কের পাশে জমে থাকা পানিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধ ভোগান্তিতে ফেলেছে পথচারীদের।

বিশেষ করে যখন যানজট লাগছে তখন রাস্তার পাশের নোংরা পানিতে অনেক পথচারীর পোশাক নোংরা হয়ে যাচ্ছে। আবার অনেক সময় সেই জমে থাকা পানির উপরেই যাত্রী ওঠা-নামা করতে বাধ্যহচ্ছে। যানজটের শহর বগুড়ার সড়কে বিশৃঙ্খল অবস্থার মধ্যে এর সাথে বাড়তি দুর্ভোগ বাড়িয়েছে সড়কের পাশে জমে থাকা পানি।

বগুড়া শহরের শেরপুর রোডের মফিজ পাগলার মোড়, স্টেশন রোডের সিএনজি স্ট্যান্ড ছাড়াও পৌর সপ্তপদী মার্কেট ঘেঁষা রোডে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি যেন নিত্যদিনের ভোগান্তি। এই জায়গাগুলোতে রাস্তার পাশে নোংরা, কাদা আর ময়লাযুক্ত পানিতে স্বাভাবিক নগর জীবন এখানে এসে থমকে যায়।

শুধু বৃষ্টির পানি নয় শুষ্ক মৌসুমে পানি জমে থাকে। ড্রেনের ময়লা পানি উপচে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে দীর্ঘদিন ধরে জমে থাকে । ওই অংশের ফুটপাত দিয়ে হাঁটারও উপায় নেই। বেশিরভাগ সময় দখলে থাকে কারও না কারও।

আরও পড়ুন

মফিজ পাগলার মোড়ে অবস্থিত খাবারের হোটেল ঢাকা বিরিয়ানি হাউজের স্বত্ত্বাধিকারী মীর হোসেন জানান, মূল সড়কে ড্রেনের উপচে পড়া পানি জমে থাকে দিনের পর দিন। মশা-মাছির আশ্রয়স্থল এবং নোংরা দুর্গন্ধযুক্ত পানির জন্য হোটেলের খাবারের পরিবেশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। শহরে আগত অনেক মানুষ এখানে খেতে এসে হোটেলের সামনে এমন নোংরা পানি দেখে  ফেরত চলে যান। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর একটা সমাধান চাই আমরা।

একই কথা বললেন মোটর পার্টসের ব্যবসায়ী লাবিন। তিনি জানান, একেবারে মোড়ে দোকান হওয়ায় ক্রেতারা যখন দোকানে পণ্য কেনার জন্য দাঁড়ান তখন দ্রুত গতির  গাড়ি, বাইকের চাকায় ড্রেনের নোংরা পানি দিয়ে ক্রেতার কাপড় নোংরা হয়ে যায়। এছাড়াও পানির পচা গন্ধে দোকানে থাকা যায় না। ড্রেনের ময়লা পানির কারণে এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে আসা মানুষদেরও পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। সেই সাথে বিব্রত হন ব্যবসায়ীরাও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির এসি ২০ দিন ধরে বিকল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বগুড়ার রাস্তায় জমে থাকা নোংরা পানিতে ভোগান্তি নগরবাসীর

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে সোলার পার্ক স্থাপনের দাবি জানালেন রফিক কাজী এমপি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে প্রতিবেশীর দা’র কোপে তৃতীয়  শ্রেণির শিক্ষার্থী নিহত, আটক এক

দিনাজপুরের দশমাইলে প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হচ্ছে