ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৬:১৪ পিএম

দুর্গন্ধ দূর করতে ফ্রিজে রাখুন টয়লেট পেপার

দুর্গন্ধ দূর করতে ফ্রিজে রাখুন টয়লেট পেপার

ফ্রিজ এখন রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। রান্না করা খাবার থেকে শুরু করে মাছ-মাংস, শাকসবজি, দুধ, ডিম কিংবা ফল-প্রায় সবকিছুই সংরক্ষণ করা হয় এতে। ফলে প্রতিদিনের বাজার ও রান্নার ঝামেলা অনেকটাই কমে।

কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে এই ফ্রিজই হয়ে উঠতে পারে দুর্গন্ধের উৎস। বিভিন্ন খাবারের গন্ধ একসঙ্গে মিশে তৈরি করে অস্বস্তিকর পরিবেশ। সম্প্রতি ফ্রিজের দুর্গন্ধ কমানোর একটি ঘরোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। দাবি করা হচ্ছে, ফ্রিজের ভেতরে একটি নতুন টয়লেট পেপারের রোল রেখে দিলে রাতারাতি নাকি দুর্গন্ধ ও আর্দ্রতা কমে যায়। কিন্তু এই পদ্ধতি আসলে কতটা কার্যকর?

টয়লেট পেপার যেভাবে আর্দ্রতা শোষণ করতে পারে
টয়লেট পেপার সাধারণত সেলুলোজ ‍ফাইবার দিয়ে তৈরি। এই ফাইবারের গঠনে ক্ষুদ্র ফাঁক বা ছিদ্র থাকে, যা কিছুটা পানি বা আর্দ্রতা শোষণ করতে পারে। ফলে ফ্রিজের ভেতরে অতিরিক্ত আর্দ্রতা থাকলে টয়লেট পেপার সামান্য আর্দ্রতা শোষণ করতে পারে। এই কারণেই ফ্রিজে টয়লেট পেপারের রোল রাখলে দুর্গন্ধও কমে যায়। আর এ ভাবেই টয়লেট পেপার ফ্রিজের দুর্গন্ধও দূর করে এবং ফ্রিজের ভিতর জীবাণুমুক্ত রাখে।

দুর্গন্ধের আসল কারণ কোথায়?
ফ্রিজে দুর্গন্ধ তৈরির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। কাঁচা মাছ-মাংস, পেঁয়াজ-রসুন, পনির, রান্না করা খাবার কিংবা দীর্ঘদিন রাখা অব্যবহৃত খাবার থেকে গন্ধ তৈরি হতে পারে। কোনো খাবার নষ্ট হয়ে গেলে তার গন্ধ আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়ে।

এছাড়া খাবারের তরল বা গ্রেভি ফ্রিজের তাক, ড্রয়ার কিংবা নিচের অংশে পড়ে থাকলেও সেখান থেকে দুর্গন্ধ হতে পারে। তাই শুধু টয়লেট পেপার রেখে দিলে এসব উৎস দূর হবে না।

টয়লেট পেপার কি জীবাণুও দূর করে?
টয়লেট পেপার আর্দ্রতা শোষণ করতে পারে, কিন্তু এটি ফ্রিজকে জীবাণুমুক্ত করে না। ব্যাকটেরিয়া বা অন্য জীবাণু ধ্বংস করার জন্য টয়লেট পেপার কোনো জীবাণুনাশক উপাদান নয়।

টয়লেট পেপারের কাজ শুধু আর্দ্রতা শুষে নেওয়া। ফ্রিজের তাকে যদি খাবারের অবশিষ্টাংশ পড়ে থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ ছাড়ে, তা হলে টয়লেট পেপারের রোল রেখেও খুব একটা লাভ হবে না। তাই ফ্রিজে দুর্গন্ধ থাকলে শুধু একটি টয়লেট পেপারের রোল রেখে সেটিকে পরিষ্কার বা জীবাণুমুক্ত হয়েছে বলে ধরে নেওয়া ঠিক হবে না।

আরও পড়ুন

দুর্গন্ধ কমাতে যা করবেন
প্রথমেই ফ্রিজের ভেতরের মেয়াদোত্তীর্ণ, নষ্ট বা সন্দেহজনক খাবার ফেলে দিতে হবে। এরপর খাবার রাখার পাত্র, তাক ও ড্রয়ার বের করে পরিষ্কার করতে হবে। কোথাও খাবারের তরল পড়ে থাকলে সেটিও ভালোভাবে মুছে ফেলতে হবে।

দুর্গন্ধ কমানোর জন্য ফ্রিজের ভেতরে খাবার সবসময় ঢাকনাযুক্ত পাত্রে রাখা ভালো। কাঁচা মাছ-মাংস আলাদা ও ভালোভাবে প্যাক করে সংরক্ষণ করাও জরুরি। এতে খাবারের গন্ধ একে অপরের সঙ্গে মেশার প্রবণতা কমে।

ভাইরাল কোনো ঘরোয়া পদ্ধতি সাময়িকভাবে কিছুটা আর্দ্রতা কমাতে সাহায্য করলেও ফ্রিজের দুর্গন্ধের স্থায়ী সমাধান হলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা। ফ্রিজে কোন খাবার কতদিন ধরে রাখা হয়েছে, সেদিকেও নজর দিতে হবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গন্ধ দূর করতে ফ্রিজে রাখুন টয়লেট পেপার

পিরিয়ড ঘিরে নীরবতার সংস্কৃতি ভাঙার সময় এখন।

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন নওশিন সুধা ও বুশরা কবির

‘গাছ হত্যাকারীদের’ ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিলেন ডেপুটি স্পিকার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

‘ট্রান্সফরমার্স’ খ্যাত বিখ্যাত ভয়েস আর্টিস্ট পিটার কুলেন আর নেই