ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৫:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি টিএসপি ও ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।
 
তল্লাশিতে ট্রাকে থাকা সারের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে ট্রাকটি জব্দ করে সেখান থেকে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয় ২৪ হাজার কেজি বা ২৪ টন সার।
 
বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা সার ও ট্রাকের আনুমানিক সিজারমূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।
জব্দকৃত সার ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এ নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।
 
তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক জব্দ

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী

বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

ম্যানেজার পদে জনবল নিয়োগ উপায়, থাকছে না বয়সসীমা

মারা গেছেন নরওয়ের রাজা

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, কর্মস্থল ঢাকা