রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার মুরগী ব্যবসায়ী
রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ইসহাক (৩৮)।
আজ শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ মুগদা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ মুগদা এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে তিনি ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1787906526.jpg)
_medium_1787905873.jpg)
_medium_1787905483.jpg)
_medium_1787905236.jpg)



