ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ১০:৩১ এএম

লিগ্যাল নোটিশের জবাবে যৌথ প্রতিবাদ শিল্পীদের

সংগৃহীত, লিগ্যাল নোটিশের জবাবে যৌথ প্রতিবাদ শিল্পীদের

বিনোদন ডেস্ক : রোমান্টিক ঘরানার নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ জারির ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে দেশের টেলিভিশন ও অনলাইন মাধ্যমের প্রযোজক, নির্দেশক, শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত সংগঠনসমূহ। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে টেলিভিশন শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠনের পক্ষে এই প্রতিবাদ লিপি প্রকাশ করা হয়। প্রতিবাদ লিপিতে বলা হয়, সম্প্রতি রোমান্টিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ জারির বিষয়টি টেলিভিশন ও বিনোদন অঙ্গনের পেশাজীবিদের মাঝে গভীর উদ্বেগ ও বিস্ময়ের সৃষ্টি করেছে। 

বাংলাদেশের টেলিভিশন ও অডিওভিজ্যুয়াল শিল্প দীর্ঘদিন ধরে দেশের সংস্কৃতি, বিনোদন, সৃজনশীলতা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নাটক, সিনেমা ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে সৃজনশীল স্বাধীনতা, শিল্পীর মতপ্রকাশের অধিকার এবং প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সংগঠনগুলোর নেতারা উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও প্রচলিত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় তার প্রতিকার করার সুযোগ রয়েছে। কিন্তু একটি সম্পূর্ণ সৃজনশীল মাধ্যমের নির্দিষ্ট কোনো ধারার নির্মাণ বন্ধের উদ্যোগ টেলিভিশন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত অসংখ্য মানুষের কর্মসংস্থান ও সৃজনশীল কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

আরও পড়ুন

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, রোমান্টিক নাটক বা সিনেমা নির্মাণকে সামগ্রিকভাবে বন্ধ করার দাবি কোনোভাবেই সৃজনশীল শিল্পের বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে একই সঙ্গে দায়িত্বশীল ও মানসম্মত কনটেন্ট নির্মাণের প্রয়োজনীয়তাও স্বীকার করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

টেলিভিশন শিল্পের সৃজনশীল স্বাধীনতা, শিল্পী ও কলাকুশলীদের কর্মক্ষেত্র এবং দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেছে সংগঠনগুলো।

যৌথ এই প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেছেন, শহীদুজ্জামান সেলিম (সভাপতি, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ), ফরিদুল হাসান (সাধারণ সম্পাদক, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ), আজাদ আবুল কালাম (সভাপতি, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ), রাশেদ মামুন অপু (সাধারণ সম্পাদক, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ), শিহাব শাহীন (সভাপতি, টেলিভিশন নাট্যকার সংঘ), মেজবাহ উদ্দিন সুমন (সাধারণ সম্পাদক, টেলিভিশন নাট্যকার সংঘ), সাহিল রনি (সাধারণ সম্পাদক, ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ), সাদেক সিদ্দিকী (সভাপতি, অডিও-ভিজ্যুয়াল টেকনিক্যাল ওনার্স এসোসিয়েশন), রাজ্জাক রাজ (সাধারণ সম্পাদক, টেলিভিশন এসিস্টেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ), মাহবুব রহমান মানিক (সভাপতি, বাংলাদেশ মেকআপ আর্টিস্ট এসোসিয়েশন)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিগ্যাল নোটিশের জবাবে যৌথ প্রতিবাদ শিল্পীদের

নেপালে ভয়াবহ হড়পা বানে নিহত বেড়ে ৪৬৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ : মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

সকাল সকাল ঢাকায় হালকা বৃষ্টি

হাজত নয়, নারী ও শিশু ডেস্ক থেকে পালিয়েছেন আসামি মিতু

যুক্তরাজ্যের তিন বিমানবন্দরে সাইবার হামলা, ৮৭ লাখ গ্রাহকের তথ্য চুরি