ভিডিও বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬ ০৯:১৪ পিএম

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তিন জয়ের পর হার দেখেছিল বাংলাদেশ। আজ নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে টাইগার যুবারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথেম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলাদেশ এইচপি। 

টার্গেট তাড়া করতে নমে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ২৩ রানে জয় পেয়েছে।

এই জয়ের ফলে ৯ দলের এই টুর্নামেন্টে আবারও শীর্ষস্থানে ফিরল বাংলাদেশ। ৫ ম্যাচে ৮ পয়েন্ট পেল বাংলাদেশ এইচি দল। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ।

আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ এইচপি দল। দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। সেখান থেকে দায়িত্ব নেন তিনে নামা আরিফুল ইসলাম আর অভিজ্ঞ সাব্বির রহমান। এই দুই জন মিলে গড়েন ৯০ রানের জুটি। ৪৮ বলে ৭১ রান করে ফেরেন আরিফুল।

আরও পড়ুন

আরিফুল ফিরলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সাব্বির রহমান। ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন তিনি। নিজেও তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত সাব্বির অপরাজিত থাকেন ৩৬ বরে ৬২ রানে।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতে ব্যাটিং তাণ্ডব চালানো নিউজিল্যান্ড; শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ ২৩ রানে জয় পায়।

বাংলাদেশের হয়ে সমান ৩টি করে উইকেট শিকার করেছেন রাকিবুল আর রিপন মণ্ডল। একটি করে উইকেট গেছে মোহাম্মদ রুবেল আর আব্দুল গাফ্ফার সাকলাইনের ঝুলিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

সালাম দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল

প্রতিমন্ত্রী পুতুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর অনুদান, চীনে মেডিকেলে উচ্চশিক্ষায় ভর্তি ফাতেমা

ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রুশ প্রেসিডেন্টের শুভেচ্ছা

কারখানায় ইঁদুরের ফাঁদ ও কবুতরের বিষ্ঠা পাওয়ায় বগুড়ায় ভাই বোন ফুচকার ১ লাখ টাকা জরিমানা