গোপালগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের চরবড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের চরবড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরবড়ফা গ্রামের মৃত শামসু খার ছেলে এনায়েত খাঁ (৪০) ও ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এনায়েত খাঁ ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান।
এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১টার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম সিরাজুল ইসলাম বাবা-ছেলে দুজনকেই মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন