স্থানীয় সরকার নির্বাচন: আগামী সপ্তাহে ইসির সঙ্গে বসবে সরকার
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করবে সরকার। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে কথা বলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা আগামী সপ্তাহে হয়তো প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে তাদের প্রস্তুতিটা কতদূর বা কী অবস্থা সে বিষয়ে কথা বলবো।
আরও পড়ুনতিনি বলেন, আসলে নির্বাচনের তফসিলটা তো ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। মাঠ থেকে নির্বাচন উঠিয়ে নিয়ে আসবে নির্বাচন কমিশন।
প্রতিমন্ত্রী বলেন, যেহেতু প্রতিষ্ঠানগুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে, এখানে নির্বাচনের যে খরচ এবং যে অন্য বিষয়গুলো, মেয়াদ কবে উত্তীর্ণ হচ্ছে কী হচ্ছে, এই বিষয়গুলো আমরা সাপোর্ট দেবো।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1787635319.jpg)
_medium_1787585077.jpg)


