ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০১:৫৪ পিএম

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, কড়া বার্তা তেহরানের

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, কড়া বার্তা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর আগামী দিনে এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে যা তাদের জন্য ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক নিবন্ধে এই হুমকি দেওয়ার পর এর কড়া জবাব দিয়েছে তেহরান।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, তেহরানের অর্থনৈতিক জীবনের প্রতিটি পথ কেটে দেওয়াই তাদের মূল লক্ষ্য। যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরান থেকে জ্বালানি তেল কেনা ও পরিবহনে সহায়তা করছে অথবা ব্যাংক ব্যবহারের মাধ্যমে অবৈধ বাণিজ্যে চোখ বুজে আছে, তাদেরও মারাত্মক অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি দাবি করেন, ওয়াশিংটন ইতোমধ্যে ইরানের প্রায় শতভাগ সামরিক সক্ষমতা ও পরমাণু কর্মসূচি ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্রের এই প্রকাশ্য হুমকির কড়া জবাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, দ্বিতীয় পর্যায়ের এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং জাতিসংঘের প্রতিটি সার্বভৌম দেশের ওপর নিজস্ব ক্ষমতা চাপিয়ে দেওয়ার মতো চেষ্টা। 

আরও পড়ুন

একই সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই এক বার্তায় কড়া সতর্কবার্তা জারি করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী দিয়ে এক ফোটা তেলও বিদেশে রপ্তানি হতে দেবে না ইরান। মার্কিনদের এই অর্থনৈতিক অভিযানে যে দেশই অংশ নেবে বা সমর্থন জোগাবে, ইরান সেটিকে সরাসরি নিজেদের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে ধরে নেবে। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, কড়া বার্তা তেহরানের

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ

যুদ্ধও নয়, শান্তিও নয়-এ নীতি থেকে একদিন আমাদের বেরিয়ে আসতেই হবে : পেজেশকিয়ান

এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

সরকারের ১৮০ দিনে অব্যবস্থাপনার চিত্র ফুটে ওঠেছে : নাহিদ ইসলাম

বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার