ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৬:৪৫ পিএম

নিজের অজান্তেই সেই নারী হয়ে উঠছি :পূজা চেরি

নিজের অজান্তেই সেই নারী হয়ে উঠছি :পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি নিজের ভাবনা, অনুভূতি ও জীবনের নানা উপলব্ধিও মাঝেমধ্যে সামাজিকমাধ্যমে ভাগ করে নেন এই অভিনেত্রী।

তার প্রতিটি পোস্টেই যেন ধরা পড়ে নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প।

আজ শনিবার (২২ আগস্ট) নিজের নতুন কয়েকটি ছবি প্রকাশ করে তেমনই এক গভীর অনুভূতির কথা জানিয়েছেন পূজা।

ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ একটি বাক্যে যেন নিজের বেড়ে ওঠা, স্বপ্ন আর আত্মপরিচয়ের গল্পই তুলে ধরেছেন তিনি।

পূজার ভাষায়, ‘নিজের অজান্তেই সেই নারী হয়ে উঠছি, যার কল্পনা আমি একসময় করতাম।

কথাটির ভেতর লুকিয়ে আছে সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলার এক নীরব গল্প। যে মেয়েটি একদিন স্বপ্ন দেখত, আজ যেন অজান্তেই সেই স্বপ্নের মানুষটির কাছাকাছি পৌঁছে যাচ্ছেন তিনি।

নিজের পথ নিজেই তৈরি করে নেওয়ার আত্মবিশ্বাসই যেন ফুটে উঠেছে তার এই উপলব্ধিতে।

আরও পড়ুন

প্রকাশিত ছবিতে পূজাকে দেখা গেছে সাদা শার্ট ও নীল জিন্সে। হাতে ঘড়ি, আঙুলে রিং আর চোখে স্টাইলিশ সানগ্লাস- সাদামাটা অথচ দারুণ আত্মবিশ্বাসী এক লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসির সঙ্গে আঙুলে তৈরি করেছেন মিষ্টি ‘ফিঙ্গার হার্ট’।

 

ছবির চেয়ে যেন বেশি নজর কেড়েছে তার সঙ্গে লেখা কথাটি। মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে পূজার সেই উপলব্ধি। মন্তব্যের ঘরে ভালোবাসা আর প্রশংসায় ভরিয়ে দেন অনেকে। কেউ প্রশংসা করেছেন তার সৌন্দর্যের, কেউ আবার মুগ্ধ হয়েছেন জীবনের প্রতি তার পরিণত দৃষ্টিভঙ্গিতে।

শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রাখা পূজা চেরির পথচলাটা খুব একটা মসৃণ ছিল না। ছোট্ট বয়সের সেই পরিচয় পেরিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকের নজর কাড়েন পূজা। এরপর ‘দহন’সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার জানান দিয়েছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের অজান্তেই সেই নারী হয়ে উঠছি :পূজা চেরি

নওগাঁয় সিএনজির ধাক্কায় ভ্যানচালক নিহত

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরেছে ৬ বাংলাদেশির লাশ

রংপুরের গঙ্গাচড়ায় ফেরোমন ফাঁদে পোকা দমন কমছে কীটনাশকের ব্যবহার

বাবা-মার সাথে বেশি করে গল্প করবেন : শিক্ষার্থীদের ববি হাজ্জাজ

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে, স্বামী গ্রেফতার