ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৬:২৬ পিএম

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে, স্বামী গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে, স্বামী গ্রেফতার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে গুরুতর আহত গৃহবধূ মাছুদা বেগম (২৭) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় আট দিন পর গত শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই হত্যা মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে গতকাল শনিবার দুপুরে জেলহাজতে পাঠায়। নিহত মাছুদা বেগম ক্ষেতলাল উপজেলার দাওড়া খাঁ পাড়ার মৃত দিলবর মন্ডলের মেয়ে। গ্রেফতারকৃত স্বামী মেহেদী হাসান শাপলা কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা গ্রামের মৃত আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে থাকত। এর মধ্যে তাদের বিচ্ছেদ হলেও এক বছর পর আবার বিয়ে করেন। গত ১৪ আগস্ট দুপুরে মেয়ে বাড়িতে না থাকার সুযোগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শাপলা মাছুদাকে বেধড়ক মারধর করেন।

আরও পড়ুন

এতে তিনি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই শুক্রবার রাতে তিনি মারা যান।

কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ জানান, ঘটনার পর নিহতের ভাই বশির মন্ডল মামলা করলে রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে, স্বামী গ্রেফতার

বগুড়ায় ম্যানুফ্যাকচারিং থেকে অটোমেশন, এক ছাদের নিচে শিল্পের ভবিষ্যৎ

প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব: জিলানী

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরের সিংড়ায় সোয়া কোটি টাকার স্লুইসগেট অকেজো

সিলেটে শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই