ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০৭:২৮ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) তার ছেলে বিধান চন্দ্র শীল বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার তদন্তকারী অফিসার এস.আই (উপ-পরিদর্শক) গোলাম মোস্তফা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের তর্পনঘাট(পালপাড়া) গ্রামের কালীপদ শীলের ছেলে আশুতোষ চন্দ্র শীল(৫৮) তার স্ত্রী শ্রীমতী অনিতা রাণীকে(৫৫) দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।

এসময় অনিতা রাণীকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় আজ শুক্রবার (২১ আগস্ট) থানায় একটি হত্যা মামলা হয়েছে। গ্রেফতারকৃত স্বামী আশুতোষ শীলকে আজ শুক্রবার (২১ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের কাহারোলে নারী দিনমজুরেরাও পাটের আঁশ ছড়াচ্ছেন

রাজশাহীতে হত্যাচেষ্টা অভিযোগের পরপরই আসামি গ্রেফতার

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর