ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০৭:২৬ পিএম

দিনাজপুরের কাহারোলে নারী দিনমজুরেরাও পাটের আঁশ ছড়াচ্ছেন

দিনাজপুরের কাহারোলে নারী দিনমজুরেরাও পাটের আঁশ ছড়াচ্ছেন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে নারী দিনমজুরেরা চলতি পাট মৌসুমে পাটের গাছ থেকে আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছে। এ উপজেলায় কয়েকবছর পূর্বে  দেখা যায়, পুরুষ দিনমজুর বা পাটচাষি কৃষকরা পাটের গাছ থেকে আশ ছড়ানোর কাজে নিয়োজিত ছিল, বর্তমানে সেই দৃশ্য গ্রাম বাংলার জনপদে দেখা মিলছে না। এখন দেখা মিলছে, পুরুষ দিনমজুরের পরিবর্তে নারী দিনমজুরেরা পাটের আঁশ ছড়ানোর কাজে।

গত শুক্রবার সকালে উপজেলার ডাবোর ইউনিয়নের কাকোর গ্রামের নারী দিনমজুরদের মধ্যে স্বরবালা ও কুসুম রানী রায়ের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই অন্যের বাড়িতে দিনমজুর বা দিন হাজিরা হিসেবে কাজকর্ম করে থাকেন।

এদের অধিকাংশই দিনমজুরি দিয়ে যে অর্থটুকু পেয়ে থাকে তা দিয়ে ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচসহ পরিবারের খাওয়া খাদ্য ও অন্যান্য কাজে ব্যবহার করেন। তাদের মতো শত শত নারী দিনমজুর প্রতিদিন কাজ করছে এ উপজেলার ৬টি ইউনয়নের গ্রামীণ জনপদসমূহে।

আরও পড়ুন

কয়েকজন নারী দিনমজুর এ প্রতিনিধিকে মৌখিকভাবে অভিযোগ করে জানান, পুরুষ দিনমজুরের চেয়ে নারী দিনমজুরেরা মাঠে-ঘাটে বেশি কাজ বা পরিশ্রম বেশি করলেও পুরুষ দিনমজুরের চেয়ে অর্ধেক মুজুরি পেয়ে থাকে তারা। তাই নারী দিনমজুররা পুরুষ দিনমজুরদের ন্যায় ন্যায্য মজুরি পাওয়ার দাবি জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে নারী দিনমজুরেরাও পাটের আঁশ ছড়াচ্ছেন

রাজশাহীতে হত্যাচেষ্টা অভিযোগের পরপরই আসামি গ্রেফতার

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের দায়ে কারখানা বন্ধ