দিনাজপুরের কাহারোলে নারী দিনমজুরেরাও পাটের আঁশ ছড়াচ্ছেন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে নারী দিনমজুরেরা চলতি পাট মৌসুমে পাটের গাছ থেকে আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছে। এ উপজেলায় কয়েকবছর পূর্বে দেখা যায়, পুরুষ দিনমজুর বা পাটচাষি কৃষকরা পাটের গাছ থেকে আশ ছড়ানোর কাজে নিয়োজিত ছিল, বর্তমানে সেই দৃশ্য গ্রাম বাংলার জনপদে দেখা মিলছে না। এখন দেখা মিলছে, পুরুষ দিনমজুরের পরিবর্তে নারী দিনমজুরেরা পাটের আঁশ ছড়ানোর কাজে।
গত শুক্রবার সকালে উপজেলার ডাবোর ইউনিয়নের কাকোর গ্রামের নারী দিনমজুরদের মধ্যে স্বরবালা ও কুসুম রানী রায়ের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই অন্যের বাড়িতে দিনমজুর বা দিন হাজিরা হিসেবে কাজকর্ম করে থাকেন।
এদের অধিকাংশই দিনমজুরি দিয়ে যে অর্থটুকু পেয়ে থাকে তা দিয়ে ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচসহ পরিবারের খাওয়া খাদ্য ও অন্যান্য কাজে ব্যবহার করেন। তাদের মতো শত শত নারী দিনমজুর প্রতিদিন কাজ করছে এ উপজেলার ৬টি ইউনয়নের গ্রামীণ জনপদসমূহে।
কয়েকজন নারী দিনমজুর এ প্রতিনিধিকে মৌখিকভাবে অভিযোগ করে জানান, পুরুষ দিনমজুরের চেয়ে নারী দিনমজুরেরা মাঠে-ঘাটে বেশি কাজ বা পরিশ্রম বেশি করলেও পুরুষ দিনমজুরের চেয়ে অর্ধেক মুজুরি পেয়ে থাকে তারা। তাই নারী দিনমজুররা পুরুষ দিনমজুরদের ন্যায় ন্যায্য মজুরি পাওয়ার দাবি জানায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180804