ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৮:১৪ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদী।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন

মাগুরায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯৯তম অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান

বিএনসিসি ও ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’র মধ্যে ডিজিটাল সিস্টেম ডেভেলপমেন্টর চুক্তি স্বাক্ষর