ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৬:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জাল জব্দ ও জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জাল জব্দ ও জরিমানা

অবৈধ রিং জালের ব্যবহার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। এসময় একজনকে ১ লাখ টাকা জরিমানা এবং আড়াই হাজার রিং জাল জব্দ ও পুড়ানো হয়।  

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের টান বাজারে  এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনে জেলা অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।

অভিযানকালে দেখা যায়, জেলা শহরের টান বাজার এলাকায় হাজি এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী নুরুল ইসলামের ভাড়াচালিত গোডাউনে বিপুল পরিমান অবৈধ চায়না দোয়ারী রিং জাল মজুদ রয়েছে যার পরিমান ২৫০০ পিস এবং পাইকারী বাজার মূল্যে ৫০ কোটি টাকার বেশি হবে। পরে এসব কর্মকাণ্ডের দায়ে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০এর ৪(ক) অপরাধ দন্ডবিধি ৫(২)(ক)ও(খ) ধারায় অনুযায়ী মেসার্স হাজী এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী নুরুল ইসলামকে ১ লাখ টাকা নগদ জরিমানা প্রদান এবং জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল শাস্তি প্রদান করেন। পরে জরিমানার অর্থ পরিশোধ করে জেল শাস্তি থেকে দায়মুক্ত হন।

আরও পড়ুন

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের পক্ষে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ রিংজাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বাজারের অন্যান্য বিক্রেতাদের ভবিষ্যতে এসব নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদসহ সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জাল জব্দ ও জরিমানা

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৩ জন আহত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম