ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৫:৫২ পিএম

সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ ২৪ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, উৎমা ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় চশমা, জিরা, রসুন, বিড়ি, সুপারি, মহিষ, বিভিন্ন ধরনের সবজি, কসমেটিকস ও মদসহ বিভিন্ন চোরাচালানের পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩৭ লাখ ২৪ হাজার টাকা।

আরও পড়ুন

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৩ জন আহত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম 

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেহরা,আসছে নতুন চমক

রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ শেষ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার