ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১১:৩২ পিএম

রংপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

রংপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের পীরগাছায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে।

গতকাল সোমবার রাতে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে আমেরিকা প্রবাসী ফজলে এলাহী রিপন এবং ফজলে রাব্বী রাসেলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পীরগাছা থানার ওসি সেলিম মালিক, পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

জানা যায়, বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের গেটের উপরের দেয়াল টপকিয়ে দুর্বৃত্তরা প্রবাসী রাসেল ও রিপনের ঘরে প্রবেশ করে। আলমারি শাবল দিয়ে ভেঙে প্রায় দশ ভরি স্বর্ণ এবং টাকা লুট করে নিয়ে যায়। প্রবাসী ফজলে রাব্বী রাসেল জানান, আমরা দুই ভাই আমেরিকা প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা। পড়াশুনার কারণে স্ত্রী ও সন্তানরা রংপুর শহরে থাকে।

আরও পড়ুন

সম্প্রতি আমরা রংপুরে এসেছি। আমাদের আগামী শুক্রবার দুই ভাইয়ের আমেরিকায় ফিরতি ফ্লাইট। গতকাল সোমবার রাত ১০টায় এলাকা থেকে ফোন আসে বাসায় ডাকাতি হয়েছে। আমরা এর একটা দ্রুত পদক্ষেপ চাই।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, প্রবাসীরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের বাড়িতে এ ধরণের ঘটনা খুবই দু:খজনক। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সে হিসেবে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ও সার মজুতের দায়ে ১ জনের কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ

সিরাজগঞ্জে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ দু’জনের যাবজ্জীবন

বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

নওগাঁয় মসজিদের ভেতরে কুপিয়ে জখম, হাসপাতালে মারা গেলেন মামুন