ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১১:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ও সার মজুতের দায়ে ১ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ও সার মজুতের দায়ে ১ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক ৩টি অভিযানে নকল কীটনাশক তৈরির সন্ধান পাওয়া গেছে। এছাড়া ৫৮৬ বস্তা সার জব্দ হয়েছে। এসব ঘটনায় ৩ জনকে ৩ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এদের মধ্যে একজনকে নকল কীটনাশক তৈরির দায়ে ১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত  সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজার এলাকায় মেসার্স সদের ট্রেডার্স নামে একটি সার ও কীটনাশকের দোকনে ও গোডাউনে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালায় কৃষি বিভাগ। এসময় দোকান মালিক সদের আলীকে(৩৮) গ্রেফতার করা হয়।

অভিযানে নকল কীটনাশক সারের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের কারাদণ্ড, ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দেন। সদের আলী আতাহার এলাকার নজরুল ইসলামের ছেলে। অপরদিকে একইদিনে গোমস্তাপুরে সারের অবৈধ মজুদের দায়ে মোশারফ হোসেন নামে এক দোকানদারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

এসময় তার দোকান থেকে জব্দ হয়েছে ১৩ বস্তা ডিএপি সার। এসময় গোমস্তাপুরের ইউএনও জিল্লুর রহমান পার্বতীপুর ইউনিয়নের দীঘা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে নাচোলে নেজামপুর বাজারে অধিক মজুত ও অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে ইউসুফ আলী নামে এক সাব ডিলারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ইউএনও প্রিয়াংকা দাস বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ও সার মজুতের দায়ে ১ জনের কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ

সিরাজগঞ্জে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ দু’জনের যাবজ্জীবন

বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

নওগাঁয় মসজিদের ভেতরে কুপিয়ে জখম, হাসপাতালে মারা গেলেন মামুন

নীলফামারীতে রেললাইনে মাথাবিহীন মরদেহ উদ্ধার