ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৭:৪৭ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্রমিকলীগ নেতা মিলন মেম্বার গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্রমিকলীগ নেতা মিলন মেম্বার গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী শ্রমিকলীগ নেতা মেম্বার মিলন প্রামানিক (৪০) কে গতকাল রোববার রাতে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সে গোবিন্দপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং গোবিন্দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার এবং ইউনিয়ন আওয়ামী শ্রমিকলীগের আহ্বায়ক।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা ও ককটেল বিস্ফোরন ঘটায়।

এই ঘটনায় উপজেলার ডিমশহর গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা (গেজেট ভুক্ত) আব্দুর রহিম বাদি হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের করেছে।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন আওয়ামী শ্রমিকলীগ নেতা মেম্বার মিলন প্রামানিক (৪০) ঐ মামলার তদন্তপ্রাপ্ত আসামি। গতকাল সোমবার তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বাংলাদেশের যে বাজারে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে বক