গ্রাহকদের এক্সক্লুসিভ অটো লোন সুবিধা দিতে আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলসের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর
গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ অটো লোন সুবিধা নিশ্চিতে আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। চুক্তির আওতায়, আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড থেকে ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের আকর্ষণীয় ও সহজলভ্য অটো লোন সুবিধা প্রদান করবে ব্যাংক এশিয়া।
১৩ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসির অ্যাসেট রিটেইল ব্যাংকিং ডিভিশনের হেড জনাব মোঃ জাহেদ চৌধুরী এবং আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার- অপারেশনস, জনাব সৈয়দ জয়নুল আবেদীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আরও পড়ুনএই অংশীদারিত্বের ফলে মানসম্মত ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ে আগ্রহী ব্যক্তি ও পরিবারের প্রত্যাশা পূরণে অটো ফাইন্যান্সিং সুবিধা গ্রহণ আরও সহজ হবে। একই সঙ্গে, এটি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের অটোমোটিভ ও আর্থিক সেবা খাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মন্তব্য করুন









