ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৪:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ছয় মাস পার করাই সরকারের বড় সফলতা

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ছয় মাস পার করাই সরকারের বড় সফলতা

বিগত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিশৃঙ্খলার মাঝে বর্তমান সরকারের ছয় মাস (১৮০ দিন) পূর্ণ করে দেশ পরিচালনা করতে পারাই একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, আজকে বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হলো। বিগত সরকার যে জঞ্জাল ও ভঙ্গুর অবস্থায় দেশকে রেখে গিয়েছিল, সেই পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করতে পারছে-এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বক্তব্য রাখেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ও উপদেষ্টারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ছয় মাস পার করাই সরকারের বড় সফলতা

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দীনের জামিন আবেদন না মঞ্জুর

বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান বাড়ানোর প্রয়োজন: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের

শ্রীপুরের জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া-নাড়িভুঁড়ি উদ্ধার, মাংস উধাও